Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

এগরায় চালু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র: নয়াপাড়ায় দু’শোর বেশি মানুষ পেলেন স্বাস্থ্য পরিষেবা

পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকে শুরু হল নতুন ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। এগরা-২ ব্লকের গঙ্গাধরবাড় গ্রামীণ হাসপাতাল ও নয়াপাড়া চয়নিকা গোষ্ঠীর যৌথ উদ্যোগে নয়াপাড়া এলাকায় চালু হয়েছে এই সাপ্তাহিক বহির্বিভাগ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র।

মঙ্গলবার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া অঞ্চলে প্রথমদিনের ক্যাম্প থেকেই দু’শোরও বেশি স্থানীয় বাসিন্দা চিকিৎসা সুবিধা পান।

এলাকাবাসীর জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাকে আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

 

এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী—সকলেই উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষে আহ্বায়ক সুধাকান্ত বারিক বলেন,“এগরা-২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র মঙ্গলবার এলাকায় বহিঃবিভাগের পরিষেবা দিয়েছে। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।”

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিবেক পট্টনায়ক, শিখা রানী মাইতি, তাপসী মাইতি, ঝর্ণা জানা, প্রিয়াঙ্কা দাসমহাপাত্র মাইতি, উষা পাত্র, শিলা বেরা, চুমকি গিরি ও সুজিত মাইতি প্রমুখ।

গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও স্বস্তি দেবে এলাকাবাসীকে।

Related News

Also Read