Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

কাঁথি শহরে অর্থনৈতিক সাক্ষরতা ও সচেতনতার প্রশিক্ষণ শিবির।

পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি শহরে অর্থনৈতিক সাক্ষরতা ও সচেতনতার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থায়।শুক্রবার রিজার্ভ ব্যাংকের ম্যানেজার সরজ ভট্টাচার্য এবং এজিএম অসীম কুমার মন্ডল ডিজিটাল লেনদেন এবং প্রতারণা বন্ধের উপরে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন আগামী দিনে ডিজিটাল লেনদেন এর উপরে মানুষকে জোর দিতে হবে বেশি। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা কিভাবে হয় এবং তার প্রতিরোধ কিভাবে করা যায় সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। এই শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এলডিএম ডক্টর উজ্জ্বল কুমার বর, কোর্স করিনেটর সৌমাল্য ভট্টাচার্য, উত্তম কুমার জানা, রবীন্দ্রনাথ মন্ডল, অভি সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরে প্রায় ৮০ জন প্রশিক্ষণ নাই। প্রত্যেককে এদিন শংসাপত্র দেয়া হয়।

Related News

Also Read