Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

গ্রাম কৃষ্টি উৎসবে বাকুড়ার বিভিন্ন স্বাদের মন্ডা নজর কেড়েছে

 

      ইন্দ্রজিৎ আইচ 

প্রতিবছরের মতো গত ২৩ এ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা প্রেস ক্লাবের মাঠে

গ্রাম কৃষ্টি উৎসব ২০২৫। এই উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এই উৎসবের

শুভ সূচনা করেন বিধায়ক ও বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়, বর্ষীয়ান সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য্য, বিখ্যাত সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর সহ প্রেস ক্লাবের বিশিষ্ঠ অনেক সাংবাদিক। সকলেই কলকাতা প্রেস ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানান। প্রেস ক্লাবের মাঠে হয়েছে নানা ধরনের স্টল। জামা

কাপড় থেকে ঘর সজ্জার উপকরণ, মহিলাদের সাজসজ্জার জিনিসপত্র থেকে নানা ধরনের শীতের খাবার।

যেমন এই প্রেস ক্লাবে প্রতি বছর

আসেন বাকুড়া র বড়জোড়া মেনরোড থেকে মা তারা সুইটস।

তাদের বিখ্যাত খাবার হলো বিভিন্ন ধরনের মন্ডা। এই মা তারা সুইটস এর কর্ণধার সুকুমার মোদক জানালেন আমার এই দোকানের সেরা জিনিস হলো মন্ডা। যেমন অরেঞ্জ , ম্যাঙ্গো , বেল, কাঠাল, তাল, কলা, ক্ষীরের এবং শীতের নলেন গুরের মন্ডা এই মেলায় বিশেষ ভাবে সকলের নজর কেড়েছে। এছাড়া সুকুমারবাবু

জানালেন নলেন গুর থেকে আরো নানান রকমের খাবার

এই স্টলে রয়েছে। এছাড়া মেলার মঞ্চে প্রতিদিন থাকছে

ভাটিয়ালি, কবিগান, পুতুল নাটক, ঝুমুর গান থেকে আদিবাসী নৃত্য, নাটুয়া, ফকিরি গান, রাঙ্গা নৃত্য। আছে মঞ্চে নানান আলোচনা ” আমাদের কথা আমরা বলবো। সব মিলিয়ে শীতের সন্ধ্যায় জমে উঠেছে কলকাতা প্রেস ক্লাবে

গ্রাম কৃষ্টি উৎসব ২০২৫।

Related News

Also Read