Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। ফের মহিষাদলের মানুষ প্রত্যাখ্যান করলো রামবাম জোট ।।

ফের রাম বাম জোট করে গলাধাক্কা খেতে হল বিরোধীদের।জনতা কো- অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের প্রায় সব আসনে জয়ী হল তৃনমূল প্রার্থীরা।৬৭টি আসনের মাত্র ১টি আসনে জয়ী হতে পারলো রাম বাম জোটের প্রার্থীরা।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের জনতা কো- অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড- এর প্রতিনিধি নির্বাচন বুধবার
অনুষ্ঠিত হয়।


কেশবপুর ভবতারণ বাণীমন্দির হাই স্কুলে সকাল থেকে পুলিশি কঠোর নিরাপত্তার সাথে ভোট হয়।
মোট ৬৭ টি আসন। তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দেয় ।শাসক দলকে হারাতে সিপিএম ও বিজেপি জোট করে লড়ে ।বিকালে গননার পরে দেলহা যায় তৃনমূল পেয়েছে ৬৬ টি আর একটি আসনে রাম-বাম সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।

জয়ের খবর শুনে গণনা কেন্দ্রে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি ও মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস প্রমূখ।



স্থানীয় মানুষেরা জানিয়েছেন এদিন সকাল থেকে গণনা কেন্দ্রের বাইরে মহিষাদল ব্লকের বিজেপি ও সিপিএমের অনেক নেতৃত্বগণকে চলাফেরা করতে দেখা গিয়েছিল। কিন্তু রেজাল্টের হাওয়া দেখেই সবাই মাঠ ছেড়ে চলে যান।


মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন মানুষ ওদের চিনে নিয়েছে।দুই দলের কোন গ্রহন যোগ্যতা নেই ।মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে ।তাই উন্নয়নের স্বার্থে এই অনৈতিক জোটকে গলাধাক্কা দিয়েছে

Related News

Also Read