Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

ময়নার কলাগেছিয়া হাইস্কুলে ছাত্রীদের ন‍্যাপকিন বিতরণ ও সচেতনতা শিবির‌।


দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে ময়না গোজিনা পঞ্চায়েতের কলাগাছিয়া হাইস্কুলে
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্যবহারবিধি সচেতনতা শিবির হয়।২৩০ ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ঋতুকালীন সময়ে নিজেদের কিভাবে স্বাচ্ছন্দ্যে রাখা যায় সেই ব্যাপারে অবগত করানো হয়। এছাড়াও বিদ্যালয়ে ঋতুকালীন সময়ে পরিষ্কার, পরিচ্ছন্নভাবে স্কুলে আসা যায় সেই বিষয়েও বিশদ আলোচনা হয়। স্বাস্থ নিয়ে আলোচনা করেন আশা কর্মী দিপালী ঘোড়াই এবং রীনা পাছারী ও শিক্ষিকা সঙ্গীতা মাইতি সিংহ। বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলোতে ছাত্রীদের সচেতনতার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংস্থা । এই স্যানিটারি প্যাড বিতরণে সহযোগিতা করেন চেন্নাইয়ের পিওর ফাউন্ডেশন।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রীদের জন্য পথ নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের নিরাপত্তার সচেতনতা সম্পর্কেও আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ছাত্রীদের পথ নিরাপত্তা, আগুনের, বিদ্যুতের, গ্যাসেরসহ বিভিন্ন নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হয়। শিবির পরিচালনা করেন শান্তনু ভৌমিক, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার এবং সুরজিৎ ভৌমিক । ছিলেন সংস্থার সভাপতি প্রবীর ভৌমিক, শুভজিৎ ভৌমিক, বুদ্ধদেব রায়গুপ্ত সদস‍্যা জোৎস্না ভৌমিক প্রমুখ। শুরুতে বিদ্যালয়ে বৃক্ষরোপণ হয়।
কলাগাছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস বলেন ” স্কুল ছুট আটকাতে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের সচেতনতা শিবির সহ পথ নিরাপত্তা ও অন্যান্য নিরাপত্তা সম্পর্কে আজকের এই কর্মশালার আয়োজন।”

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে সম্পাদক শুভদীপ ভৌমিক সকলকে ধন্যবাদ জানান।

Related News

Also Read