রামনগর বিধানসভার দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল উত্তরাংশ গ্ৰাম সভায় নির্বাচনী জনসভা হল।এই সভায় উপস্থিত হয়ে চতুর্থ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আগামী ২৩ এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি
এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের রামনগর বিধানসভা নির্বাচনের কো-অর্ডিনেটর তথা কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, রামনগর ২ ব্লক তৃণমূলের সভাপতি অনুপ কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সৌমেন গির, প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান তপন কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।
পরে রামনগর ১ ব্লকের রামনগর বিধানসভার হলদিয়া-১ অঞ্চল নির্বাচন কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন,কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, রামনগর এক ব্লক তৃণমূলের সভাপতি উত্তম কুমার দাস, অন্যান্য নেতৃত্ব।





