Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

অঙ্গীকার যাত্রার সমর্থনে জেলা জুড়ে ব্যাপক প্রচার 

“জাগো নারী,জাগো বহ্নিশিখা”র ব্যানারে রাজ্যজুড়ে ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ থেকে ১৬ ডিসেম্বর ডাক দেওয়া হয়েছে ‘অঙ্গীকার যাত্রা’। এই কর্মসূচিকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঝাড়গ্রাম থেকে ২৫০’শ জন অভিযাত্রী দল পূর্ব মেদিনীপুর জেলায় ১২ ডিসেম্বর প্রবেশ করবে। এরপর ১৩ ডিসেম্বর তমলুকে সকালে ও সন্ধ্যায় মেচেদায় পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ওই কর্মসূচির প্রস্তুতিতে পাঁশকুড়া ব্লকে গঠিত হয়েছে- অঙ্গীকার যাত্রা সহায়ক কমিটি। ওই কমিটির পক্ষ থেকে আজ মাইশোরা ও কেশাপাট অঞ্চলের হাইস্কুল/প্রাইমারী স্কুল/কলেজে প্রচার অভিযানের কর্মসূচিতে সামিল হন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও কোষাধ্যক্ষ শ্রাবন্তী মন্ডল। কোলাঘাট ব্লকের বাঁকাডাঙ্গায় একটি ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়।

Related News

Also Read