Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

সমারোহের সাথে ১৪১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কাঁথি মডেল ইনস্টিটিউশনের।

মহাসমারোহের সাথে কাঁথি মডেল ইনস্টিটিউশনে পালিত হল ১৪১তম প্রতিষ্ঠা দিবস ।রবিবার সকালে কাঁথি মডেল ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথেশ মন্ডল, প্রাক্তনী যথাক্রমে কাঁথি ক্লাবের সম্পাদক শিক্ষক কৃষ্ণেন্দু মাইতি,গৌতম রায়,কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড.প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। ১৪১টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্র বৃন্দ। বিদ্যালয়ের রূপকার আচার্য গজেন্দ্রনাথ গুচ্ছাইত, নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও স্থপতিবৃন্দের স্মারক বেদিতে মাল্যদানের পর বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ‘উন্মেষ’-এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে বক্তাদের স্মৃতিচারণার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পড়ুয়ারা। ২০২৩ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের চন্দনের তিলক পরিয়ে, গোলাপ ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দের পরিচালনায় এবং শিক্ষক মাধব চন্দ্র মণ্ড- এর কারিগরি সহায়তায় ছাত্রদের অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ফিল্ম দেখানো হয়।দ্বিপ্রাহরিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদ্যালয় ভবন সন্ধ্যায় আলোকমালায় সজ্জিত করা হয়।

Related News

Also Read