বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপি বহিরাগতদের ব্যবহারে উত্তেজনা ছড়ালো বিভিন্ন এলাকায়। গ্রামে গ্রামে বহিরাগতদের এনে গ্রাম থেকে রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ করলো তৃনমূল।
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বহিরাগতদের ভোট প্রচারে দেখতে পেয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাড়া করল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পন্ডা জানিয়েছেন বিজেপি বহিরাগতদের এনে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে এইভাবে উত্তেজনা সৃষ্টি করছে।
তিনি সমস্ত কর্মীকে সংযত ও ধৈর্যশীল ফোর আহ্বান জানিয়েছেন। বিজেপি উত্তরপ্রদেশ, উড়িষ্যা ও বিহার থেকে লোক এনে বাড়ি বাড়ি ভোট প্রচার করার নামে মা – বোনেদের কে হেনস্থা করছে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ বিজেপি এখনো ক্ষমতায় আসেনি তার আগেই এভাবে ভিন রাজ্য থেকে দুষ্কৃতকারীদের এনে মা-বোনেদের অসম্মানিত করছে। ক্ষমতায় এলে ভয়ানক রূপের বহিঃপ্রকাশ আজ থেকেই হলো বলে এলাকাবাসীর দাবি। তখন গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওদেরকে তাড়া করে তখন দুজন পালিয়ে গেলেও একজন টুপি পরা ব্যক্তি গ্রামের মানুষদের হাতে ধরা পড়ে যায়।
পরবর্তী সময়ে পুলিশ এসে ওই ব্যক্তি কে আটক করে থানায় নিয়ে যায। ধৃত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ তদন্ত করে দেখছে ধৃত ব্যক্তি কোন রাজ্যের। শুধু তাই নয় নির্বাচনী প্রচারে এসেছে নাকি এলাকায় লুটপাট চালানোর জন্য এসেছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিভিন্ন এলাকায় ভিন রাজ্য থেকে কতজন ঢুকেছে তা খোঁজখবর নিতে শুরু করেছে জেলা পুলিশ। শুধু তাই নয় যারা পালিয়ে গেছে তাদের ধরার জন্য এবং অন্য কারা লুকিয়ে আছে তার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে বিভিন্ন এলাকায় নৈশপ্রহারা শুরু করবে। নাকা তল্লাশির জায়গায় আরো কড়া হওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই ঘটনাকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।





