Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

উত্তম বারিকের সমর্থনে পদযাত্রা এবং চন্ডীপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৭ মে পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কাঁথিতে পদযাত্রা এবং চন্ডীপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচীকে সফল করতে শনিবার চন্ডীপুরে তৃনমূলের একটি প্রস্তুতি কর্মী সভা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ কান্তি পন্ডা, কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল জেলা নেতৃত্ব।

এই সভায় সিদ্ধান্ত হয় মমতা ব্যানার্জীর পদযাত্রা এবং সভাতে বিপুল মানুষের জমায়েত করা হবে। উপস্থিত সমস্ত নেতৃত্বরা সহমত পোষণ করেছেন।সিদ্ধান্ত সফল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে

Related News

Also Read