Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ১

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হল এক যুবক।এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

গত সোমবার সকাল ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে ধান জমির পাশে থাকা নয়নজুলি একটি মৃতদেহ পাওয়া গেছিল। ঐ যুবকের নাম অর্ধেন্দু পাহাড়ি।মৃত যুবকের বাবা তরুণ পাহাড়ি এগরা থানায় লিখিত অভিযোগ জানায় । মল্লিকপুরে এক যুবক রঞ্জিত মাইতি প্রতি সন্দেহ হয় পরিবারের লোকেদের।

এগরা থানায় রঞ্জিত মাইতির নাম লিখিত অভিযোগের ভিত্তিতে রাত ১ টা নাগাদ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় আদালত। এগরা থানার পুলিশ সঠিক কারণ জানার জন্য ঐ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় সোরগোল পড়ে গিয়েছে।

Related News

Also Read