Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )
club

দারুয়া লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের শপথ গ্রহন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার পশ্চিমাঞ্চলে রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে দারুয়া লায়ন্স ক্লাবের আগামী লায়ন্স বর্ষের কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠান হয় ।পৌরহিত্য করেন দারুয়া লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদ মল্লিক ।লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন চেয়ারম্যান সুবিমল মাইতি।অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,মৎস্যজীবি সংগঠনের কাঁথি মহকুমা সভাপতি তথা দারুয়া লায়ন্স ক্লাবের সহ সভাপতি আমিন সোহেল,সেক মুক্তার আলি প্রমুখ।


বক্তারা তাঁদের ভাষনে দারুয়া লায়ন্স ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন ।স্বাগত ভাষন রাখেন ক্লাবের সম্পাদক আবদুর রহমান মনি । ক্লাবের আগামী বর্ষের সভাপতি ফরিদ মল্লিক ,সম্পাদক আবদুর রহমান মনি,ট্রেজারার দীপক দাস সহ নতুন বোর্ডকে শপথ বাক্য পাঠ করান এদিনের ইনস্টলেশান অফিসার রিজিওন চেয়ারম্যান অ্যাপোলো আলি ।ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের থার্ড ভাইস প্রেসিডেন্ট মইনুদ্দিন খান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আখতার আলি খান

Related News

Also Read