Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

দেনার দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

প্রদীপ কুমার সিংহ :- দেনার দায়ে সংসারে অশান্তি হতো। সংসারিক অশান্তির জেরে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।মৃত ব্যক্তির নাম দুখে পাল(৪৩)। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তত বারুইপুর দক্ষিণ কালাবরু অঞ্চলে। পরিবারের সুত্রে খবর দুখে পাল জোগাড়ের কাজ করতো। সেই সঙ্গে মদ্যপানও করতো। বাজারে অনেক দেনা হওয়ার জন্য, প্রায় সময় অশান্তি লাগতো তার স্ত্রী সঙ্গে। শনিবার সন্ধ্যায় দুখে পাল প্রতিবেশী একজনের অসুখের মৃত্যু হয় শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বাঁশের খাট বাদে দুখে পাল। খাট বেঁধে মদ্যপান করে বাড়িতে আসে। স্ত্রীর সঙ্গে মদ্যপান নিয়ে কথা কাটাকাটি হয় পরে স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক অশান্তি হয়।

তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয় দুখে পাল। সঙ্গে সঙ্গে আশেপাশের লোক জানতে পারলে বারুইপুর থানার খবর দেয়।বারুইপুর থানা পুলিশ গিয়ে দুখে পালকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ রবিবার তার দেহটি ময়না তদন্তে পাঠাবে। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তদন্ত শুরু করেছে।

Related News

Also Read