Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

সুতাহাটায় বাসের ধাক্কায় মৃত ৩ বাইক আরোহী সহ ৫ জন,আহত একাধিক বাস যাত্রী 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় বাসের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষ। বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ মোটরবাইক আরোহীর।এছাড়াও আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।

 

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার বাড়-বাসুদেবপুরের ঘোষের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়ার টাউনশিপ থেকে কুঁকড়াহাটি গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় সুতাহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত তিনজনের পরিচয়। মৃতদের নাম–অরূপ মন্ডল(৫২), প্রতিমা মন্ডল(৪৫), সুজাতা মন্ডল(১৩) প্রত্যেকের বাড়ী সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পোস্টে ধাক্কা মারলে দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এই দুর্ঘটনায় আহত প্রায় ২০। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে তমলুক জেলা হাসপাতাল ও কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। হলদিয়া মহকুমা হাসপাতালে ছুটে যায় স্থানীয় বিধায়ক তাপসী মন্ডল । কিছুক্ষণের মধ্যে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনুস ঋষিন ইসমাইল ।

Related News

Also Read