Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কাঁথি লায়ন্স ক্লাবের বৃক্ষ রোপন ও সেমিনার ।

বন মহোৎসব উপোলক্ষে মঙ্গলবার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে বালিঘাই ফকিরদাস হাইস্কুলে বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়।গাছ লাগানোর পাশাপাশি কেন পরিবেশ সুরক্ষায় গাছের প্রয়োজন তা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।


বালিঘাই ফকিরদাস হাইস্কুলে আজকের এই কর্মসূচীর সূচনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের পরিবেশ কমিটির চেয়ারম্যান অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা।অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাবের ট্রেজারার লেখনী পঞ্চধ্যায়ী,প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা।

কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তথা বালিঘাই ফকিরদাস হাইস্কুলের প্রধান শিক্ষক প্রীতম প্রসাদ সিনহা জানিয়েছেন এদিনের কর্মসূচীকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত।জানিয়েছেন বিভিন্ন প্রজাতির ২০০টি চারা এদিন বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা হয়।পরে পরিবেশ সুরক্ষায় বৃক্ষের অবদান নিয়ে অনুষ্ঠিত সেমিনারে ৫০০র বেশী পড়ুয়ারা অংশ গ্রহন করে

Related News

Also Read