Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

শুভেন্দুর কাঁথিতে দিলীপ ঘোষের চা চক্র

গণেশ পুজোর দিনে শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে প্রথমে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দিলীপ ঘোষ চা চক্র করেন।তারপরেই কাঁথির রূপশ্রী বাইপাস মোড়ে একটি ক্লাবের গণেশ পূজার অনুষ্ঠানে যোগদান করেন।

দিলীপ ঘোষ চাচক্র অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এসআইআর যদি রাজ্যে হয় এক কোটি ভোট কমে যাবে ,তাহলে তৃণমূল জিততে পারবে না। তাই এসআইআর আটকে ভোট করাতে চাইছে। হয় এসআইআর হবে না হলে ভোট বন্ধ হবে।

জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তার প্রসঙ্গে বলেন যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে তার গাড়ির ড্রাইভার ও তার পিএসও-র কাছে কোটি কোটি টাকা ছিল। তেমনি ভাবে জীবনকৃষ্ণ সাহার বাবা ও মা বক্তব্য অনুযায়ী তারও কোটি কোটি টাকা রয়েছে বিভিন্ন জায়গায়।

খেজুরির দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে সিবিআই অনেক তদন্তের ভার নেয় কিন্তু সেই সব তদন্তের কি হয় সবাই জানে ।তাই আদালত যা ভাল মনে করেছেন তাই বলেছে।

Related News

Also Read