Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

আর এস টি স্পোর্টস সেমিফাইনালে

 

আর এস টি স্পোর্টস সেমিফাইনালে উঠলো
কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর আজ ডি গ্রুপের খেলা শেষ হলো।

এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আর এস টি স্পোর্টস কোলকাতা তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার ছাড়পত্র লাভ করে। আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ইলেভেন ও আর এস টি স্পোর্টস। টসে জিতে কন্টাই ইলেভেন ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান করে প্রত্তুতরে আর এস টি ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করে। ফলে আর এস টি স্পোর্টস ৬ উইকেটে জয়লাভ করে।

এই খেলায় আর এস টি স্পোর্টস এর অভিজয় সাহা স্বর্গীয় বিবুধ রঞ্জন আচার্য্য স্মৃতি পুরস্কার লাভ করেন।
দিনের দ্বিতীয় খেলা যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় তাম্রলিপি ক্রিকেট একাডেমি ও সিঁথি কোরাস। টসে জিতে সিঁথি কোরাস ব্যাট করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করে প্রত্তুতরে তাম্রলিপ্ত ক্রিকেট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। ফলে সিঁথি কোরাস ৫৮ রানে জয়লাভ করে।

এই খেলায় সিঁথি কোরাস এর সপ্তনব পাল ম্যান অফ দি ম্যাচ হয়ে স্বর্গীয় অজয় চক্রবর্তী স্মৃতি পুরস্কার লাভ করেন। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামীকাল থেকে এ গ্রুপের খেলা শুরু হবে। সকালে হাওড়া স্পোর্টস একাডেমি বনাম মেদিনীপুর এম সি এফ বিকালে ময়না ক্রিকেট একাডেমি বনাম আর এস এ রামনগর।

Related News