Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

নাকা চেকিং-এ টাকা উদ্ধার করল কোলাঘাট থানার পুলিশ।

নির্বাচন ঘোষনার পর থেকে ভোট প্রভাবে বেআইনী অর্থ ব্যাবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে কমিশন ।শুরু হয়েছে নাকা চেকিং।আর তার জেরে ধরা পড়ছে লক্ষ লক্ষ কালো টাকা।তেমন একঘটনার স্বাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট।এখানে ১৬ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করল কোলাঘাট থানার পুলিশ।

ঘটনাস্থলে ছিলো কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ।

জানা গেছে একটি লাল রঙের প্রাইভেট কারে কলকাতা দিক থেকে ঝাড়খন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল এই কালো টস্কা। জাতীয় সড়কে কোলাঘাটে এই গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৭ লক্ষ টাকা।
টাকাগুলি বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও ।

নির্বাচন কমিশনের নির্দেশ মত প্রাপ্ত অর্থ পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে।

Related News

Also Read