Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

রক্তদান মঞ্চে অর্পিতার বসে থাকা ছবিকে শহীদ দিবসের দাবি বিজেপি আইটি সেলের:তন্ময় ঘোষ

আবারো বিজেপি আইটি সেলের বিরুদ্ধে ভুয়ো ছবি পোস্ট করে সাধারন মানুষকে উস্কে দেওয়ার অভিযোগ উঠলো।সেই সাথে রাজ্যের শাসক দলের অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তের সাথে এই রাজ্যেও অশান্তি তৈরী করতে বিজেপি আইটি সেলের তৎপরতা তুঙ্গে।শহীদ দিবসের মঞ্চে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার ভুয়ো ছবি সোস্যাল মিডিয়ায় পোস্টের ঘটনা সেই চক্রান্তের অংগ বলেও দাবি শাসক দলের ।



এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী বর্তমানে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ায় তাকেও গ্রেফতার করেছে ইডি ।

এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের মুখপাত্র কুণাল এবং দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। এঁরা তিনজনেই সাংবাদিক বৈঠকে ছিলেন। ছিলেন রাজ্যের অপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।

কুণাল বলেন, যে ঘটনা ঘটেছে, তা কাল (শুক্রবার) প্রথম জানতে পারি ইডির সূত্র থেকে। যে টাকা উদ্ধার হয়েছে, যাদের বিষয়ে ইডির তরফে ওই কথা বলা হয়েছে, তাকে মান্যতা দিয়েই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানাচ্ছে, ওই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁর (অর্পিতা মুখোপাধ্যায়) বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তিনি বা তাঁর আইনজীবীরা এর জবাব দিতে পারবেন।

এর পরেই বিজেপির আইটি সেল সোস্যাল মিডিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে তৃনমূলের গভীর যোগাযোগ প্রমান করতে হাত ধুয়ে নেমে পড়ে । আর সেটা প্রমান করতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের মঞ্চে বসে থাকার একটা ছবিকে ২১ জুলাইর শহীদ দিবসের ছবি বলে দাবি করে ।যা রীতি মত ভাইরাল হয়ে যায়।



এর পরেই বিজেপি আইটি সেলের সেই ছবি ভুয়ো প্রমান করতে আসরে নামে তৃনমূল। দলের অন্যতম রাজ্য সাধারন সম্পাদক তন্ময় ঘোষ বলেন বিজেপির ভিতটাই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে । তার অন্যতম উদাহরন হল অর্পিতা মুখোপাধ্যায়ের মঞ্চে বসে থাকার একটা ছবিকে ২১ জুলাইর শহীদ দিবসের বলে চালানো।তিনি বলেন গত ২৩ জানুয়ারি, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করেছিলো কালীঘাট স্পোটর্স ক্লাব অ্যাসোসিয়েশন । সেই সামাজিক অনুষ্ঠানেই রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে বিনোদন জগতের কিছু মানুষ উপস্থিত ছিলেন।সেই তালিকায় ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও।তন্ময় ঘোষের দাবি মিথ্যা কুৎস্যা রটাতে সেই অনুষ্টানের ছবিকেই কারসাজি করে শহীদ দিবসের বলে চালাছে বিজেপির আইটি সেল ।তৃনমূলের রাজ্য সম্পাদক তন্ময় ঘোষের দাবি এমন জঘন্য মিথ্যাচার একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব।



তবে শুধু তৃনমূল নয়,বিনোদন জগৎ থেকেও বিজেপি আইটি সেলের ছবি কারসাজিকে ঘিরে ক্ষোভ চরম আকার ধারন করেছে।অনেকেই অভিযোগ করেছেন তাঁরা কোন রাজনৈতিক দলের সমর্থক না হওয়া স্বত্বেও অর্পিতা মুখোপাধ্যায়কে তৃনমূল বানাতে গিয়ে তাদেরকেও এক আসনে ফেলে ঠিক করেনি বিজেপি।

https://m.facebook.com/story.php?story_fbid=1965708713614999&id=100005276683113

Related News

Also Read