Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ” সেলাম ভেনকি ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- রেবতীর পরিচালনায় আগামী ৯ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেতে চলেছে হিন্দি ফিল্ম ” সেলাম ভেনকী “।


গতকাল ওবেরয় গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রধান দুই অভিনেতা ও অভিনেত্রী। তারা হলেন বিশাল জেথয়া ও কাজল।


ছিলেন পরিচালক রেবতী। সাংবাদিক সম্মেলনে রেবতী জানালেন মূলত ছবিটা মা ও ছেলের গল্প। এই ছবিতে ছেলে একজন প্রতিবন্ধী যুবক। মা এর তাকে নিয়ে জীবন সংগ্রাম। মা এর চরিত্র টা করেছে কাজল। তিনি জানালেন বহুদিন বাদে আমি একটা মনের মতো চরিত্র পেয়েছি। দারুন লেগেছে অভিনয় করে। আমি এমনি একটু ঘরোয়া মানুষ। চরিত্র বা চিত্রনাট্য পছন্দ না হলে করি না।


যাই হোক কলকাতায় আমার বহু ফ্যান আছে যাদের এই ছবিটা ভালো লাগবে। আমি তো দুই সন্তানের মা। তাই মা ও ছেলের সম্পর্ক কেমন হয় বা হবে তা আপনারা ছবিতে দেখে বুঝতে পারবেন। অভিনেতা বিশাল জানালেন কাজল ম্যাম এর সাথে
আমার অভিনয় আমার জীবনে এক বিরাট পাওনা। আমি অনেক কিছু শিখেছি। এইটুকুই বলবো।

Related News

Also Read