Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। পটাশপুরে মহাসমারোহে গনেশ পুজা ।।

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খড়ুই মুক্তমঞ্চের তরফে সামিল হলেন গণপতি বাপ্পার পূজো তথা উৎসবে। এদিন নিষ্ঠা ও মহারহের সঙ্গে আরতি পর্ব অনুষ্ঠিত হলো খড়ুই মুক্তমঞ্চের মন্দিরে।

পুরোহিতদের সমবেত মন্ত্রচ্চারণের মধ্য দিয়ে উপাসনা ও আরতি করা হলো গণপতি বাপ্পাকে। এদিন পূর্ণর্থীদের সমবেত স্বরে শোনাগেলো ” গণপতি বাপ্পা মারিয়া , মঙ্গলমূর্তি মারিয়া। ”

খড়ুই মুক্ত মঞ্চের তরফে জানানো হয়েছে গনেশ চতুর্থীতে মণ্ডপে আছড়ে পড়েছে পূর্ণাথীদের জনস্রোত। সেই সঙ্গে দর্শণার্থীদেরও ঢল নামে মণ্ডপে।

আয়োজক সংস্থার সভাপতি পৃথ্বীস বেরা জানিয়েছেন গনেশ পূজো উপলক্ষে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, ছদ্মদেশ, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উৎসব উপলক্ষে খড়ুই “মুক্তমঞ্চ ” প্রাঙ্গনে পটাশপুর থানার পুলিশের তরফে আঁটো সাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Related News

Also Read