এগরা শহরে প্রাক্তন কাউন্সিলর এর পিছু ধাওয়া করল দুষ্কৃতকারীরা। অভিযোগ টাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল দুষ্কৃতকারীরা। রাত তখন ঘড়ির কাঁটায় এগারোটা। বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইকে করে কাজের সুবাদে সাইবার ক্যাফে গিয়েছিল তৃণমূল নেতা। তারপর চারচাকা নিয়ে তৃণমূল নেতার পেছনে ধাওয়া করে এক দুস্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ৮ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সালেহা বিবির ছেলে তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিক ওরফে তাহের মল্লিককে প্রাণনাশের উদ্দেশ্যে একদল দুস্কৃতী পিছু ধাওয়া করে বলে অভিযোগ। তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিককে দুস্কৃতীরা মারধর করে। শাহজাহানবাবুকে লক্ষ্য করে দুস্কৃতীরা তাঁর বাড়ি পর্যন্ত পিছু ধাওয়া করে বলে অভিযোগ। কিন্তু অল্পের জন্য অবশ্য প্রাণে রক্ষা পেয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিক। কিন্তু খুবই আতঙ্কে রয়েছে শাহজাহান মল্লিক-সহ গোটা পরিবার ও স্থানীয় এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহান। তিনি জানিয়েছেন, আমাকে মেরে ফেলার জন্য দুস্কৃতীরা আমার পিছু ধাওয়া করেছিল। আমি-সহ আমার পরিবার খুবই আতঙ্কে রয়েছি। আমি চাই দুস্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ প্রশাসন। তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছি না। তবে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লো প্রাক্তন কাউন্সিলর-সহ গোটা পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।





