Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

সুবল কুমার মাইতির স্মরণসভা

পূর্ব মেদিনীপুর জেলার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং কাঁথি মহাকুমা শিক্ষা আন্দোলনের নেতৃত্ব সুবল কুমার মাইতির স্মরণ সভা আজ কাঁথির ক্ষেত্রমন বিদ্যাভনে অনুষ্ঠিত হয়। স্মরণসভার আয়োজক ছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কাঁথি মহাকুমা শাখা এবং দেশপ্রাণ আঞ্চলিক শাখা।দীর্ঘ তিন দশকের বেশি শিক্ষকতা জীবন কাটান। গত ১৩ মার্চ তার প্রয়াণ হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। স্মৃতিচারণ সভায় প্রথমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ ।তার পরিবারের হাতে তাঁর স্মৃতি স্মারক তুলে দেন, দেশপ্রাণ আঞ্চলিক শাখা সভাপতি প্রণয় আচার্য ,শুভাশিস মাইতি এবং সংগঠনের নেতৃত্বগন। সভায় সভাপতিত্ব করেন কাঁথি মহাকুমা সম্পাদক নন্দন দাস। স্মৃতিচারণ করেন এবিটি এ জেলা শাখা সভাপতি অসীম কুমার মাইতি ,কাঁথি মহকুমা সম্পাদক দীপক প্রধান, প্রভাংশু মন্ডল, বসন্তিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম জানা, বড় বানতলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক উমেশচন্দ্র গিরি, জগন্নাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মাইতি, বিচুনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক ত্রিপাঠী, এবিটিএ কাঁথি মহাকুমা প্রাক্তন সম্পাদক ডক্টর জয়ন্ত রায়, শিক্ষক পূর্ণচন্দ্র গিরি, সুবল বাবুর স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন সুবল বাবুর স্বধর্মনী ও দুই পুত্র, এ বি টি এ র নেতৃত্ব সুশান্ত ঘোষ, গনআন্দোলনের নেতৃত্ব প্রনব পান্ডা সহ অন্যান্য শিক্ষক।

Related News

Also Read