Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

নন্দীগ্রাম সদ্যোজাতের মৃত্যুতে উত্তেজনা

এক সদ্যোজাতের আস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। মৃত সদ্যজাতের পরিবারের লোকেরা চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে।

 

পরিবারের দাবি প্রসূতির শাশুড়ি নিজেই পুত্রব্ধূর প্রসব করিয়েছেন। জন্মের পরে সদ্যোজাত জীবিত অবস্থায় ছিল। কিন্তু হাসপাতালের চিকিৎসায় গাফিলতিতেই পরবর্তীকালে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ঘোলপুকুরিয়া গ্রামের বাসিন্দা প্রসূতি গার্গী মণ্ডল মাইতিকে হাসপাতালে ভর্তি করান। পরিবারের অভিযোগ প্রসব যন্ত্রণা উঠলেও ডাক্তার নার্স কেউ যাননি।

Related News

Also Read