Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

রামনগর ট্রাফিক পুলিশ এর রাখী বন্ধন উৎসব

রাজ্য জুড়ে পালিত হচ্ছে ট্রাফিক পুলিশ এর আয়োজনে রাখী বন্ধন উৎসব ও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন করা হলো। এই দিন রামনগর ট্রাফিক পুলিশ এর আয়োজনে রাখী বন্ধন উৎসব ও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালিত হলো। এই দিন রামনগর থানা থেকে শুরু করে রামনগর বাজার পর্যন্ত পদযাত্রা করে পথ নিরাপত্তার সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হয়।যেমন মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না, মধ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার সহ একাধিক বিষয়ে সচেতন করা হয় । এই দিন পথ নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি রামনগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।।

রামনগর বাজারে বিভিন্ন প্রকার যানবাহনের চালককে, প্যাসেঞ্জার সহ সাধারন মানুষ কে রাখি বন্ধনের মাধ্যমে মেলবন্ধন করা হলো। সূত্রে জানা যায় এই দিন সবচেয়ে বেশি চালক প্যাসেঞ্জার সহ সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। রামনগর থানা ট্রফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই দিন সাধারণ মানুষ এবং ট্রাফিক পুলিশের মধ্যে মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। এর সাথে রাজ্য সরকারের কোন কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও কিছু আলোচনা করা হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাব ইন্সপেক্টর সৌভিক রায় এই কথা গুলো বলেন।

Related News

Also Read