Select Language

[gtranslate]
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ৮ই জুন, ২০২৬ )

পার্ক হোটেলে স্পোর্টস এর ভালো – মন্দ নিয়ে আলোচনা

 

ইন্দ্রজিৎ আইচ 

 

 

শুভ নববর্ষ- অক্ষয় তৃতীয় ১৪৩৩ পালন করলো ভারতীয় অলিম্পিক সংস্থা। বর্তমানে ভারতবর্ষ খেলাধুলা চর্চা আর অলিম্পিক আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। অলিম্পিক খেলাগুলোর পরিকাঠামোর উন্নয়ন, ভারতের কোনায় কোনায় খেলাধুলার প্রসার, খেলো ইন্ডিয়ার মাধ্যমে প্রতিভা বাছাই আর তাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, স্পোর্টস বিল আর দেশের মাটিতে কমনওয়েলথ গেমসের আয়োজন -এসব নিয়ে অনেক আলোচনা আর মতামত বিনিময় হলো এই সেমিনারে ক্রীড়া প্রেমীদের মধ্যে। বাঙালির নববর্ষ পালনের সঙ্গে এরকম আড্ডার আয়োজন কলকাতায় এই প্রথম। গত

২০ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যে ৭ টায়, পার্ক হোটেলের বানিয়ান রুমে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি থেকে সুইমিং, দাবা

সব খেলার ক্রীড়াপ্রেমীরা এই ক্রীড়া সেমিনারে আলোচনায় অংশ নেয় ও সবাই মিলেই বাংলা নববর্ষ উদযাপন করে। বাঙালি খাবার আর খেলার আড্ডায় জমে উঠেছিলো এই দিনের সন্ধ্যা। সকলের নানা প্রশ্নের উত্তর দেন বিখ্যাত ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক ও লেখক

বোড়িয়া মজুমদার। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন

ভারতীয় অলিম্পিক সংস্থার যুগ্ম সচিব কল্যাণ চৌবে।

Related News

Also Read