Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন হল। ফিতা কেটে মঙ্গল দীপ জ্বলে নব কার্যালয় দ্বারোদঘাটন করলেন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

 

উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক ডঃ তুহিন মেইকাপ, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শিবুরাম মাইতি, দুলাল রায়, স্বপন পয়ড়্যা, বাচস্পতি বর, মহুয়া প্রধান,শ্রীকান্ত দাস সহ বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক সত্যজিৎ কর।সভাধিপতি ও ভাইস চেয়ারম্যান তাঁদের বক্তব্যে,তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শ্রীবৃদ্ধি কামনা করেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থ বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

Related News

Also Read