Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

নন্দীগ্রামে উদ্ধার করা বেআইনি বাজি নিষ্ক্রিয় করল পুলিশ।

গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বেআইনি বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে প্রচুর বেআইনি বাজি বাজেয়াপ্ত করেছিল নন্দীগ্রাম থানার পুলিশ।। বিভিন্ন বেআইনি বাজি কারখানা থেকে কয়েক লক্ষ টাকার বাজি নন্দীগ্রাম থানার পুলিশ বাজেয়াপ্ত করেছিল।
আদালতের নির্দেশে আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাসুলিচকে হলদি নদীর তীরে, বোম স্কোয়াডের আধিকারিক এর সাহায্যে নন্দীগ্রাম১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত, নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস, সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা সমস্ত বাজি নিষ্ক্রিয় করা হলো।
নন্দীগ্রামের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন আগামী দিনে নন্দীগ্রাম জুড়ে বেআইনি বাজি কারখানা এবং বাজি রোধ করার জন্য অভিযান চলবে।

Related News

Also Read