Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। সিআইআই – এইএমএম এর মেলায় টাটা হিতাচির মাইনিং যন্ত্র প্রদর্শন ।।

ইন্দ্রজিৎ আইচ :- ১৬ থেকে ১৯ নভেম্বর ২০২২ পর্যন্ত ইকো পার্কে অনুষ্ঠিত হলো সি আই আই – আই এম এম এর মধ্যে যন্ত্র, ক্রেন ও ড্রামপার এর মেলা। মূলত
খনি এলাকায় যে সব ক্রেন বা পাথর এর ট্রলি ড্রামপার দেখা যায় তার কেনা বেচার এই প্রদর্শনী।

এই মেলায় অংশ নিয়েছিল টাটা হিতাচি কোম্পানি। এই মেলায় টাটা হিতাচির এম ডি সন্দীপ সিং জানান আমাদের নানা যন্ত্র, মেশিন, ক্রেন এই সবেরই খুব বিক্রি বেড়েছে। আগামী তিন বছরে এই কোম্পানির আয়৬’৫০০ কোটি তে পৌঁছবে বলে তিনি মনে করছেন।



নির্মাণ ও খনি তে খনন কাজে এই সব মেশিন ব্যাবহার হয় । গত বছর ২০২১ সালে টাটা হিতাচি র বার্ষিক মোট আয় হয়েছিলো
প্রায় ৪০০০ কোটি টাকা। এই মুহূর্তে ধারওয়াব ও খড়গপুর এ দুটি কারখানা আছে।

সাংবাদিক সন্মেলনে টাটা হিতাচি র সেলস ও মার্কেটিং এর প্রধান তোশিকি ওনিশি জানান আমাদের এই ব্যাবসা সব লাভ খনি থেকে আসে আর আগামী দিনে খনি থেকে আসবে খনি যত বাড়বে যন্ত্রও বাড়বে, সাথে ব্যাবসার লাভ ও বাড়বে। সারা পৃথিবীতে আমাদের যন্ত্র ব্যাবহার হয়।

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও আফ্রিকায় খুব ভালো ব্যাবসা হয়। তবে গত কয়েক বছরে ব্যাবসা কিছুটা কমেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে।

টাটা হিতাচির আরো এক সেলস ও মার্কেটিং এর হেড হেমন্ত মাথুর জানালেন যারা আমাদের যন্ত্র কেনেন তাদের আমরা আলাদা করে প্রশিক্ষণ দিয়ে থাকি।

টাটা হিতাচি সব সময় যে সব লিভার এই কাজ করে তাদের সুরক্ষার কথা মাথায় রাখে। কর্মস্থলে কোনো বিপদ বা অক্সিডেন্ট হলে তাদের সব রকম পরিষেবা দেওয়া হয় টাটা হিতাচির পক্ষ থেকে। যে কারণে আমাদের ব্যাবসা সব সময়ের জন্যে ভালো ও উন্নততর হয়।

Related News

Also Read