খেতমজুরের ন্যায্য মজুরি, রেগায় ১০০ দিনের কাজ চালু এবং ২০০ দিন কাজ ও ৬০০ টাকা মজুরি, কৃষকের ফসলের সহায়ক মূল্য, কৃষিতে ভর্তুকি, সার, বীজ ,কীটনাশক ঔষধের মূল্য হ্রাস। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড , বিদ্যুত বিল, প্রিপেইড মিটার বাতিল, শ্রমিকের ন্যুনতম মজুরি ২৬০০০ টাকা দাবি সহ আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের জন্য ঘর, কৃষি পেনশান, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা,লক্ষীরভাণ্ডার যে টাকা দেওয়া হচ্ছে তার দ্বিগুণ বাড়াতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারী, আর,জি,করের ঘটনায় তিলোত্তমার বিচারের দাবি ও নারী নির্যাতন এবং বি,জে,পি,র রাজনৈতিক অভিসন্ধি এক দেশ এক ভোটের বিরুদ্ধে
আজ ভগবানপুর-২ ব্লকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ অন্যান্য গণসংগঠ গুলির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশান সংঘঠিত হয়। নেতৃত্ব দেন শ্রমিক নেতা কমরেড ভরত মাইতি, বিষ্ণুপদ মান্না, বাবুল মাইতি, ক্ষেতমজুর নেতা চিত্ত দাস, মেসবাউদ্দিন সাহা, রাখাল চন্দ্র জানা, নেতা অমলেন্দু দাশ, সত্য নারায়ণ নন্দ। উপস্থিত ছিলেন স্বরুপ খাটুয়া, শশাঙ্ক বর্মন, রামপদ সন্মিগ্রাহী, ইন্দুলেখা আচার্য, পূর্ণিমা মাইতি,তুষার পাল, তপন দাস, হরেশ মণ্ডল, চন্দন মাজি সহ অন্যান্য নেতৃত্বগণ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের ৬ জন নেতৃত্ব বি ডি ওর কাছে ১৩ দফা দাবী সনদ নিয়ে আলোচনা করেন। মুগবেড়িয়া পার্টি অফিস থেকে কলেজ মোড় হয়ে মাধাখালী বাসস্ট্যান্ড ব্লক অফিসে প্রতিবাদী মিছিল পৌঁছায়। বিক্ষোভ সভায় নেতৃত্বগণ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরের দাবী গুলি বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন শুকদেব জানা।






