ফুলব্যবসায়ীদের সভা থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ককে সমর্থন করার আহ্বান জানাল পূর্ব মেদিনীপুর জেলা ফুলব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে আজ সন্ধ্যায় দেউলিয়া ফুলবাজারে আহুত ফুলব্যবসায়ীদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় বক্তব্য রাখেন সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন সমিতির সহঃ সভাপতি বিশ্বনাথ ভক্তা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সম্পাদক অজিত মন্ডল, সহঃ সভাপতি অশোক মাইতি, সমীর মন্ডল প্রমুখ।
বিশ্বনাথ ভক্তা তার বক্তব্যে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ককে সমর্থন করার আহ্বান জানান।

Post Views: 74





