মাদক পাচারকারী এক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে পালালো অপরাধী।হাতকড়া পরা অবস্থাতেই চম্পট দিলো খোকন মুনশি নামের এই আসামী।শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটা ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকার।
ঘটনার পরপরই পুলিশ তাঁর সন্ধানে অভিযানে নেমেছে। তবে বেলা তিনটা পর্যন্ত আসামির কোনো সন্ধান পায়নি পুলিশ।ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকার মোতালেব মুনশির ছেলে খোকন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান জানান মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে আসামি খোকন ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড
এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডাসার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আসামিকে ধরতে যান। আসামিকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে সুশীল তাঁর মোটরসাইকেলে তোলেন। মোটরসাইকেলে
মাঝে আসামিকে বসিয়ে পেছনে বসেন কনস্টেবল। আসামি বহন করা পুলিশের মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে প্রায় এক কিলোমিটার পথ যায়। বয়াতিবাড়ি এলাকায় সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দিয়ে পালিয়ে যান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান জানিয়েছেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন। কীভাবে আসামি পালিয়ে গেছেন, তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো
অবহেলা থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।






