শিল্পশহর হলদিয়ার দুর্গাচকে এক অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় শুক্রবার সকালে দুর্ঘটনায় আতংক ছড়ালো।মানকশিয়া কোম্পানতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কারখানার শ্রমিকদের সুত্রে জানা গেছে আজ সকালে কারখানার মর্নিং সিফ্ট চালু হতেই দুর্ঘটনাটি ঘটে। দুজন শ্রমিক আগুনে পুরো ঝলসে যায়।

হলদিয়ার দুর্গাচকের এই কারখানার তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। দুজনের অবস্থা সংকটজনক থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আহত তিনজনই বাহিরের রাজ্য থেকে এখানে কাজ করতে এসেছিলো। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে বলে জানা যায়।
হলদিয়ার তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা শিবনাথ সরকার বলেন, কারখানায় দুর্ঘটনা কথা জানতে পেরে তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে আসেন। দুজনকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য অনত্র স্থানান্তরিত করা হয়েছে। কি কারনে এই দুর্ঘটনা জানা যায়নি






