আজ শনিবার জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের কাঁথি কেন্দ্র এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো। জাঁকজমক ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো ১০৬ বছরের প্রাচীন জর্জ টেলিগ্রাফের প্রতিষ্ঠাতা প্রয়াত হরিপদ দত্তের জন্মজয়ন্তী। একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করেন কাঁথি শাখার প্রধান আশীষ কুমার ওঝা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো যাত্রাটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন জর্জ টেলিগ্রাফের সিইও দেবীপ্রসাদ চক্রবর্তী।
এদিনের সবচেয়ে বড় অর্জন ছিল প্রায় সাতটি স্বনামধন্য কোম্পানির প্রতিনিধিবৃন্দ অনলাইন এবং অফলাইন এ উপস্থিতি। তাঁরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তবে এই সংস্থাগুলোর প্রায় ৭০ জন কর্মীর প্রয়োজন থাকলেও, কেন্দ্রটি মাত্র ৩৫ জন প্রার্থী প্রদান করতে সক্ষম হয়। এর কারণ হলো, এই বছর ইতিপূর্বেই তিনবার প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সংস্থার
সিইও দেবীপ্রসাদ চক্রবর্তী আশ্বাস দেন যে, আগামী দিনে আরও নামী দামী কোম্পানির সাথে মৌ স্বাক্ষরিত হওয়ায় ছাত্রছাত্রীরা আরও উন্নত পদ ও প্রত্যাশিত বেতনে নিযুক্ত হতে পারবে। কাঁথি কেন্দ্রের পি আর ও রবিশঙ্কর মিশ্র প্রতিশ্রুতি দেন যে, সমস্ত কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ রেখে ছাত্রছাত্রীদের ১০০ শতাংশ চাকরির নিশ্চয়তা প্রদান করা হবে। সবশেষে, কাঁথি শাখার অধ্যক্ষ আশীষ কুমার ওঝা প্রধান কার্যালয়ের সমস্ত অতিথি, সি ই ও এবং কাঁথি কেন্দ্রের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি উপস্থিত থাকা বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভ ও এইচ আর কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নির্বাচিত সকল শিক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন আশীষ বাবু, গোপাল বাবু এবং সুমন্ত বাবু।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক দেবকুমার প্রধান।





