Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

পিতার মৃত্যু বার্ষিকীতে অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন ময়ূরাক্ষী বারিক।।

পিতার মৃত্যু বার্ষিকী দিবস উপলক্ষে আর্থিক ভাবে পিছিয়ে পড়া,অবহেলিত শতাধিক শিশুদের মাঝে উপস্থিত থেকে পাঠ্যসামগ্রী প্রদান সহ মুখে আহার তুলে দিলেন কাঁথির মেয়ে মহিষাদল এপেক্স একাডেমী শিক্ষিকা ময়ূরাক্ষী বারিক। ২০২১ সালের ৩১ শে মার্চ অমৃতলোকে যাত্রা করেছেন ময়ূরাক্ষী দেবীর পিতা স্বর্গীয় মানস কুমার বারিক। আজ উনার মৃত্যু বার্ষিকী দিবস। বাবার আত্মার শান্তির জন্য ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিচালিত চারটি স্টাডি সেন্টারের ১০৩ জন শিশুর মুখে সামান্য হাঁসি ফোটানোর ব্যবস্থা করলেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবারের সদস্যা ময়ূরাক্ষী বারিক।

সকাল৮ টায় কাজীবসান স্টাডি সেন্টার,৯ টায় বৈকুণ্ঠপুর স্টাডি সেন্টার, বিকেল ৪ টায় দারুয়া স্টাডি সেন্টার ও বিকেল ৫ টায় শৌলা স্টাডি সেন্টারের সপরিবারে উপস্থিত ছিলেন ময়ূরাক্ষী দেবী, সঙ্গে উপস্থিত ছিলেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর সভাপতি তেহেরান হোসেন,সম্পাদক সনাতন জানা, মোস্তাক আলী খান,গোবিন্দ কর,তপন প্রধান,সুদীপ ঘোড়াই প্রমুখ।

Related News

Also Read