প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ মঙ্গলবার রাত্রে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পুরন্দপুর এলাকা থেকে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানায় পুরন্দরপুর এলাকায় একটি লোক অস্ত্র নিয়ে ঘুরে বেড়াছে। এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই মানুষ উত্তর দিতে না পারায় তাকে দেহ তল্লাশী করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক এবং একটি তাজা কার্তুজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃত ব্যক্তির নাম রেজ্জাক আলী মোল্লা। মৃত ব্যক্তির বাড়ি মল্লিকপুর এলাকায়। ধৃত ব্যক্তির নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।ধৃত ব্যক্তিকে বুধবার বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বারুইপুর থানা পক্ষ থেকে নিজেদের হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ ধৃত ব্যক্তি কি কারণে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার জিজ্ঞাস করার জন্য।
পাশাপাশি সোনারপুরের কালিকাপুর এলাকা থেকে বুধবার সকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুরের একটি ইটভাটা থেকে পুলিশ গ্রেফতার করে।ধৃতরা কি কারণে এই অস্ত্র মজুত রেখে ছিল, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।ধৃতদের এদিন বারুইপুর আদালতে পেশ করা হয়।






