Select Language

[gtranslate]
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১১ই ডিসেম্বর, ২০২৫ )

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে খাতা খুলতে পারলো না বিজেপি

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ।আর সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক সমবায় সমিতির নির্বাচনে শাসকদলের জয়জয়কার। খড়কুটোর মতো উড়ে গেল শুভেন্দু অধিকারীর বিজেপি সমর্থিত প্রার্থীরা।

 

বুধবার গনেশ পূজার দিন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুরের গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির ১২ আসনে নির্বাচন হয়। তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিলেও বিজেপি ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৭২ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৬০০টি। নির্বাচন শেষে গননার ফলাফল বেরোলে দেখা যায় ১২টি আসনের সবকটি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থক সবুজ আবির খেলায় মেতে ওঠেন। মিছিলও করেন তাঁরা।

 

নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আলরাজি বলেন সিপিএম ও বিজেপি জোট করে ৯টি আসনে প্রার্থী দিয়েছিলো।৩টি আসনে আমরা বিনা নির্বাচনে জয়ী হয়ে গিয়েছিলাম।বাকী আসনেও খাতা খুলতে পারেনি বিজেপি।

Related News

Also Read