Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মাহিরা মাতৃ কল্যাণ সংঘ আয়োজিত শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও মনসা মাতার পূজার্চনা ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মাহিরা মাতৃ কল্যাণ সংঘ আয়োজিত শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও মনসা মাতার পূজার্চনা গ্রামীণ মেলা সূচনা হল।  শুভ উদ্বোধন করেন রামনগর ১ পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই চরণ সার ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার।  এই পূজা ও মেলা ৮ ম বর্ষ পদার্পণ করল।  মেলা উপলক্ষে  রক্ত দান শিবির আয়োজন করা হয় এবছর।    

নিতাই চরণ সার বলেন  যেভাবে গরম পড়েছে রক্তের সমস্যা চারিদিকে চলছে তাই এই নহিরা মাতৃ কল্যাণ সংঘ রক্তদান শিবির আয়োজন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন নহিরা মাতৃজনকল্যাণ সংঘ এখানেই থেমে থাকে না সারা বছর মানুষের পাশে থাকে সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে। করনা ও যশোর প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেছিল এবং দু:স্থ অবহেলিত মানুষের পাশে থাকে সারা বছর থাকে এই ক্লাবের কর্মকর্তাবৃন্দ। দীপক সার বলেন নহিরা মাতৃজনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় এই মহতী কর্মযজ্ঞে তিনি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। এই ক্লাব মানুষের পাশে সবসময়  থাকে এবং আগামী দিনে থাকার বার্তা দেন এর জন্য সাহায্য সহযোগিতা করা,পাশে থাকবেন বলে আশ্বাস দেন।  এবং তার সাথে উষ্ণায়ন রক্ষা করতে বৃক্ষ রোপনের কথাও বলেন। একটি গাছ একটি প্রাণ সেই সবুজ অরণ্যকে বাঁচাতে গাছ লাগানোর খুবই প্রয়োজন রয়েছে। এই সংস্থার পাশে সব রকমের সাহায্য সহযোগিতা  করার কথা বলেন  । 

 উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উওম বারিক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা  কৌশিক বারিক , রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ সার বিশিষ্ট সমাজসেবী শান্তনু পুষ্ঠী দীঘা বিদ্যাভবন এর প্রধান শিক্ষক শুভেন্দু করান,  এবং নহিরা মাতৃজনকল্যাণ সংঘের সভাপতি ও সম্পদক সদস্য ও সদস্যগণ।

Related News

Also Read