Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

শুভেন্দুর সাফল্যে কাঁথি জুড়ে উৎসবের মেজাজ

 

কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলার গর্ব কাঁথির কৃতি সন্তান শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হলেন।সেই গর্বে উচ্চশিত হয়ে দিনটিকে গৌরবের সঙ্গে উদযাপন করলেন বিজেপির কর্মী-সমর্থক বৃন্দ।

আজ শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরে কাঁথির বড় পোস্ট অফিস মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা ও চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অকাল দেওয়ালি ও আতশবাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে । সদস্যরা জানিয়েছেন আমরা এই গর্বের দিনটি উদযাপন করলাম। কাঁথি বড় পোস্ট অফিস মোড়ে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন।

সকালে কাঁথি শহরের করকুলির বাসভবন শান্তিকুঞ্জের সামনে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করলেন অনুগামীগন। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কার্যালয়ের সামনে জয়েন্ট স্ক্রিন লাগিয়ে শুভেন্দু বাবুর সহ রাজ্যের পাঁচজন মন্ত্রীর শপথ গ্রহণ সাধারণ মানুষকে দেখানো হয় ও মিষ্টি বিতরণ করে ঐতিহাসিক দিন হিসেবে উদযাপন করা হয়। এছাড়াও কাঁথি মহকুমা সহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মাইক বাজিয়ে আবির মাখিয়ে দিনটি উদযাপন করা হয়।

পাশাপাশি বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহরজুড়ে আনন্দমুখর হয়ে উঠে।

Related News

Also Read