Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।।দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে : ডিএমপি কমিশনার ।।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পূজাকে ঘিরে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। একটি হলো- জঙ্গি হামলার, আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করা। এসব ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা পুলিশ কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

ঢাকা মহনগরীতে ২৪২ টি পূজামন্ডপে শারদীয়া দূর্গোৎসব উদযাপন হবে জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পূজা মণ্ডবের নিরাপত্তায় সিসিটিভি ফুটেজ ও ২৪ ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পূজা ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি আছে। ৫০ জন তরুণ বাড়ি থেকে নিখোঁজ আছে, তাদের ধরতে পুলিশ কাজ করছে।

প্রতিটি মণ্ডবে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে নিরাপত্তা বিষয়ক কমিটি করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানায় ৫ থেকে ৭টি মোবাইল টিম থাকবে বলে জানান ডিএমপি কমিশনার ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান পুলিশ কমিশনার।

Related News

Also Read