উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাসাগর মেধাবৃত্তি স্কলারশিপ তুলে দেওয়া হলো ১৫ জন দুঃস্থ অথচ মেধাবী শিক্ষার্থীদের হাতে। উপযুক্ত পরীক্ষা ব্যবস্থা র মাধ্যমে তারা তাদের যোগ্যতা অনুযায়ী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।প্রথম পাঁচ জনের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি,পাঠ্যপুস্তক, পাঠ্য সামগ্রী,ব্যাগ ও গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়, বাকী ১০ জনের জন্য পাঠ্যপুস্তক,ব্যাগ,গাছ তুলে দেওয়া হয় । এদের মধ্যে ১৪ জন বিঞ্জান বিভাগের ছাত্র ছাত্রী ও ১ জন বানিজ্যিক বিভাগের ছাত্র। অতিথি হিসেবে
এছাড়া উক্ত অনুষ্ঠানে একজন প্রতিবন্ধী মানুষ কে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ জ্যোতির্ময় মিশ্র,ডাঃবাদল অশ্রু ঘাঁটা, শিক্ষক সুর্দশন প্রধান,উৎপল ভট্টাচার্য,বীর কুমার সী, রঞ্জিত দে,অনীল চোধুরী, রামকৃষ্ণ মিশন খাড় বিদ্যাপীঠের সভাপতি শক্তি পদ দাস, বাসুদেব শাসমল
। সংস্থা র পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী ধন্যবাদ জানান সমস্ত যোদ্ধা দের। ধন্যবাদ জানান সকল শুভানুধ্যায়ী দের যাদের সাহায্য ছাড়া এত বড় কাজ সম্পন্ন হতো না।






