Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

ড্রাগ কন্ট্রোলরুম আগুনে  পুড়ে ছাই

প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার সন্ধ্যায় চারিদিকে ঝড় বৃষ্টি হয়। লোডশেডিং হয়ে যায় চারিদিকে। বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উকিলপাড়া ড্রাগ কন্ট্রোল অফিসে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিদ্যুৎ আসে। তার আগেই ড্রাগ কন্ট্রোল অফিসের জানলা থেকে ধোঁয়া বেরতে আরম্ভ করে। স্থানীয় বাসিন্দা প্রথমে  দেখতে পায়। তারপর অন্যান্য বাসিন্দাদের খবর দিলে তারা প্রথমে অফিসে জানালা কাঁচ ভেঙে জল দিয়ে নেভাবার চেষ্টা করে। কিন্তু ভালোভাবে না নেভায় এলাকার কাউন্সিলর স্বপন নস্কর  কে খবর দেয়। কাউন্সিলর বারুইপুর পুলিশ থানা ও বারুইপুর ফায়ার ব্রিগেড দপ্তরে খবর দেয়। ১৫ মিনিটের মধ্যে অগ্নি নিবারণের   একটি ইঞ্জিন আসে। ড্রাগ কন্ট্রোল অফিসের দরজার তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে দেখে দুটি টেবিল ও কাগজপত্র পুড়ছে। ধোয়ায় ধোঁয়া ঘরটাতে ভরে গেছে।  জল দিয়ে নিভাবার চেষ্টা করে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন  আহত্রে আসে।


দমকল বাহিনী আধিকারিকের সঙ্গে কথা বলে জানা যায় টেবিলের ওপর ইলেকট্রিকের কিছু একটা ছিল সেটা শর্ট-সার্কিট হয়ে যায় সেখান থেকেই আগুন লাগে। দুটো টেবিল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে সেই আধিকারিক বলেন সময় মতো না আসলে বড় দু’ঘণ্টা ঘটতে পারতো।

Related News

Also Read