Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আমতলিয়ায় গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ও অন্নভোগ বিতরণ

উত্তর কাঁথি বিধানসভার কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গাপুর মিলনী সংঘের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ও অন্নভোগ বিতরন হল। অন্নভোগ বিতরণের শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের মৎস্য ও প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ  তরুন কুমার জানা।উদ্বোধক শ্রী জানা তার  দীর্ঘ বক্তৃতায় শ্রীচৈতন্য মহাপ্রভূর লীলা ও সনাতন হিন্দুধর্মের ঐতিহ্য বর্ননা করেন। তিনি বলেন যা কিছু সত্য, যা কিছু চিরন্তন তাহাই সনাতন।

অপর ধর্মকে সম্মান করাই হল প্রকৃত ধর্ম। তিনি আগত হাজার হাজার ভক্তমন্ডলীকে শুভেচ্ছা জানান। পরে তিনি অন্ন বিতরন করে অন্নভোজন শুরু করেন। এলাকার মানুষজন তরুনবাবুর এই আন্তরিকতায় অত্যন্ত খুশি। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক  দীনেশ দাস, ক্লাবের পক্ষে শৈলেশ প্রধান, আশুতোষ প্রধান, বরুন জানা, সঞ্জয় প্রধান,চন্দন জানা প্রমুখ  পুরো বিষয়টি তদারকি করেন।

Related News

Also Read