Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পার্ক প্রাইমে উদ্বোধন হলো কুইকপিক ফুড ও জুস বারের।

ইন্দ্রজিৎ আইচ :- পুজোর আগেই মিন্টো পার্কের কাছে উদ্বোধন হয়ে গেলো পার্ক প্রাইম হোটেলের মেন গেটের কাছে কুইকপিক ফুড ও জুস বার। আজ এক সাংবাদিক সন্মেলনে এই হোটেলের জেরারেল ম্যানেজার উমেশ চন্দ্র বেহেরা জানালেন আমাদের এখানে অনেক স্কুল আছে।


ছেলে মেয়েদের হাইজিনিক ফুডের জন্যে ও যারা মর্নিং ওয়াক করেন তাদের জন্যে আমরা বিভিন্ন ধরনের জুস থেকে মর্নিং ব্রেক ফাস্ট রাখছি। দাম ৫০ টাকা থেকে শুরু। ২০০ টাকা পর্যন্ত নানা খাবার পাওয়া যাবে।


ফ্রুটস কেক থেকে ইডলি, ধোসা, মিলেট কাটলেট সহ নানা খাবার পাওয়া যাবে। এই সাংবাদিক সন্মেলনে চকোলেট হোটেলের ডিরেক্টর নির্মাল্য চৌধুরী জানালেন সকালে ৭.৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে।পুজোর সময় ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বলেন আমরা সাধারণ মানুষের
কথা ভেবে খুব কম দামে করোলো থেকে ফ্রুট জুস দেবো।মিন্টো পার্কের আসে পাশে অনেক হসপিটাল আছে। তাদের কথা ভেবে আমাদের এই উদ্যোগ। কোয়ালিটি, কোয়ান্টিটি, হাইজিনিক খাবার পরিবেশন করা আমাদের পার্ক প্রাইম এর মূল উদ্দেশ্য।

Related News

Also Read