প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার রাজভবনে এক মহিলা কর্মী রাজ্যপালের নামে শ্লীলতাহানীর অভিযোগ করে থানায়। সেই নিয়ে রাজ্যপাল রাজ ভবন থেকে বিবৃতি দিয়ে জানায় পুরোটাই অসত্য। সত্যটা ঠিক সামনে আসবে। এই নিয়ে রাজ্যপালকে কড়া ভাসায় আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রর। রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুন্ঠপুর মোড়ে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত ভয়াভহ অনভিপ্রেত এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তিনি বলেন কেউই আইনের উর্ধ্বে নন। গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলে তিনি জানান। মন্ত্রী ও কলকাতা পুলিশের রাজভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই করা হচ্ছে বলে তার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এমন দুরবস্থা আসেনি যে এই নিয়ে রাজনীতি হয়। প্রধানমন্ত্রী যত প্রচারে আসবেন ততই তৃণমূলে লাভ হবে।
এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলী মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন ইতিহাসে এই প্রথম ঘটনা। অত্যন্ত লজ্জার, নিন্দনীয় বলে জানান তিনি। এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা।
যদিও রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কলকাতা পুলিশে ঢোকা বারণ তাও আশা করি রাজ্যপাল এই ব্যাপারে সহযোগিতা করবে। রাজনৈতিক অভিসন্ধি রাজ্যপাল বেশি করে।
সায়নী ঘোষ শুক্রবার বারুইপুরে বিভিন্ন জায়গায় জনসংযোগ ও ভোট প্রচার করেন। শুক্রবার বিকালে শংকরপুর বারুইপুর বিশালক্ষী তলা, বলবন মদারাটে বিভিন্ন জায়গা ভোট প্রচার করেন।
বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে রাজ্যপাল কে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন রাজ্যপাল ও রাষ্ট্রপতি নামে কোন মামলা করা যায় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জনসভায় বলেছেন যোগ্য প্রার্থীদের চাকরি হবে। সেই সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনেক আগেই বলেছেন যোগ্য শিক্ষকদের চাকরি হবে । প্রধানমন্ত্রী তো এখন বলছেন






