পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ইচ্ছাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন পড়ুয়া মিড ডে মিলের খাওয়ার খেয়ে অসুস্থ।অন্যান্য দিনের মত সোমবারও পড়াশোনার পর দুপুর দেড়টা নাগাদ পড়ুয়াদের মিড-ডে-মিল খাওয়ানোর ব্যবস্থা করা হয় । স্কুলে মিড ডে মিল খাবার পর একের পর এক পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে । পেটে ব্যথা নিয়ে শুরু হয় কচিকাচাদের কান্না । স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে খবর দিলে তাদের বাসুলিয়া রুবেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক । স্কুলের কুড়িজন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয় , পড়ুয়াদের সাথে দেখা করতে হাসপাতালে যান বিধায়ক, বিডিও সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। কি কারনে খাদ্যে বিষক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে

Post Views: 90





