এগরা শহরের কঙ্কালসার দেহ বেরিয়ে পড়েছে। রাস্তাঘাট,পানীয় জল কোন কিছুই উন্নয়ন হয়নি বলে অভিযোগ করলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী।
তিনি বলেন এগরা শহর, কিন্তু উন্নয়নে শহরের মর্যাদা পায়নি। আবাস যোজনার বাড়ি যাদের পাওয়ার কথা তারা পায়নি। প্রকৃত প্রাপক কে বঞ্চিত করে নেতাদের বাড়ি হয়েছে। তিনি আরো বলেন আগামী দিনে এগরা কাঁথি রেলপথের সঙ্গে সংযুক্তি হবে। মোদিজী অর্থ বরাদ্দ করেছেন। আগামী দিনের রেলপথ হবে। আমরা চাই এগরার উন্নয়ন।
এগরার উন্নয়নের জন্য আমি প্রার্থী হিসেবে প্রত্যেকের কাছে আবেদন রাখবো বিজেপিকে ভোট দিয়ে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আনার। শিক্ষা স্বাস্থ্য কিছুই নেই। মাথায় ইঙ্গিত করে বলেন মুখ্যমন্ত্রীর এই জায়গায় কিছু একটা হয়েছে। এই নির্বাচনে এগরায় আমরা জিতব এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। মুখ্যমন্ত্রী বলছেন আমি ২৯৪ টি আসনের প্রার্থী। অভিষেক ব্যানার্জি বলছেন যে সমস্ত প্রার্থী আমার আমি দিয়েছি সেগুলি আমার প্রার্থী। এই বলে মুখ্যমন্ত্রীর পরিবারে গন্ডগোল লেগেছে বলে দাবি করেন।
বিধায়ক তথা তৃণমূলের এগরা বিধানসভার প্রার্থী তরুণ কুমার মাইতির বক্তব্য এগরায় যা উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী করেছেন।
দিব্যেন্দু বাবু বলেন তরুণ বাবু শিক্ষিত মানুষ তাকে বলবেন পাঁচ বছরে কি উন্নয়ন হয়েছে তার খতিয়ান দিতে। তারপরেই বুঝতে পারবেন উন্নয়ন কে করেছে।





