আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া ছেলের নিথর দেহ ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের সকালে বাড়িতে ফিরলো। শোক বিহবল পরিবার মৃত্যু নিয়ে ধন্দ্বে রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের সটিলাপুর গ্রামের বাসিন্দা অমল কুমার জানার একমাত্র পুত্র বিনয় কুমার জানা আমেরিকার নাচবিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিল।জানা গেছে সেখানে ৪ জানুয়ারি তার বন্ধুরা মিলে কেক কেটে জন্মদিন পালন করে।আরতার একদিন পর ৬ জানুয়ারি তার মৃত্যু হয়। বাড়িতে খবর আসে ১১ জানুয়ারি। যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে বলে বিনয়ের পরিবারের দাবি।
মৃত পড়ুয়া বিনয়ের বাবা জানিয়েছে মৃত্যুর কারণ নিয়ে তারা ধোঁয়াশায় আছে। সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় মৃত সন্তানের দেহ বাড়িতে এসেছে ১৮দিন পর । তিনি আরো বলেন পঞ্চায়েত প্রধান সচিদানন্দ জানা ও গৌতম জানা ছিল বলে এই ব্যাপারে পুরোপুরি সহযোগিতা করেছে।সাংসদ শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করলে শিশির বাবুর উদ্যোগে ভারত ও আমেরিকা দূতাবাসের সহযোগিতায় তার ছেলের দেহ ১৮ দিন পরে ফিরে পেয়েছে।
শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন মৃত ছাত্র বিনয় কুমার জানার শেষকৃত্য সম্পন্ন হয় দিঘা মোহনার বৈদ্যুতিক চুল্লিতে। এই ঘটনায় পরিবার সহ এলাকায় চোখের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে বিনয় পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান এছাড়া তার দুই বোন আছে। বিনয়ের বয়স ২৬ বছর। কি কারনে মৃত্যু হয়েছে কোনভাবে কোন কিছুই জানতে পারেনি তার পরিবার। এই নিয়ে ধন্দে আছে তারা।প্রশ্ন থেকে যায় মৃত্যুর ৫ দিন পর কেন খবর এলো। মৃত্যুর দিন বা তার পরের দিন কেন জানতে পারল না তার পরিবার। প্রশ্ন থাকলেও উত্তর পাওয়ার কোন উপায় নেই। এই নিয়ে পরিবারের মনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে।






