Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। বীরভূমের পাঁচ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল বিধানসভা ।।

বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙায় ৫ বছরের এক শিশুকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল বিধানসভা।

শান্তিনিকেতনে ৫ বছরের শিশু শিবম ঠাকুরকে অপহরণ করে খুন সহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে পুলিশমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি বিধায়কেরা।



পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করতে হবে। এই দাবিতে জোর বিক্ষোভ দেখায় বিজেপি। কিন্তু শুভেন্দুর সেই দাবি মানেননি স্পিকার। তারপরই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভা কক্ষেই ‘পুলিশমন্ত্রী হায় হায়’ স্লোগান ওঠে।শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। পালটা স্লোগান দিতে শোনা গেল তৃণমূলকেও।

Related News

Also Read