সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সারদা চিটফান্ড কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা। তাঁর দাবি, মিথ্যে বয়ান দেওয়ার জন্য তার মেয়ে দেবযানীর উপর চাপ তৈরি করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। সিআইডির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সিবিআইকে চিঠিও দিয়েছেন শর্বরী।
দেবযানীর উপস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে মোট ১২ কোটি টাকা দিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানীকে এমন বয়ান রেকর্ড করতে বাধ্য করা হচ্ছে বলে দাবি তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়ের। এই বয়ান না দিলে দেবযানীকে ৯টি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও নাকি দিয়েছে সিআইডি।
চিঠিতে শর্বরী মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, “দেবযানী আমাকে জানিয়েছে, সিআইডি ওঁর উপর মারাত্মক চাপ তৈরি করছে। ২৩ আগস্ট জেলে গিয়ে আমার মেয়ের সঙ্গে দেখা করে চাপ তৈরি করেন এক সিআইডি আধিকারিক।
শর্বরীদেবীর চিঠিটি টুইট করে প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Care to answer @CIDWestBengal? pic.twitter.com/KVK9pFJriB
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 8, 2022





